মধুজলে মধুফল
মধুজলে মধুফল
বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় মধুকে। বিশেষজ্ঞরা বলেন, হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিন সকালে পানিতে মধু মিশিয়ে খেলে রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এর উপকারও অনেক। জেনে নিন মধুজল খেলে যে উপকার পাবেন।
ঠান্ডা লাগা দূর করেঠান্ডা বা সর্দি-কাশি থেকে দূরে থাকতে প্রতিদিন সকালে গরম পানিতে মধু মিশিয়ে খেলে দারুণ উপকার। শুষ্ক কাশি ও গলব্যথা বা স্বরভঙ্গ সারাতেও এর জুড়ি নেই।
শরীর বিষমুক্ত করেশরীর থেকে বিষাক্ত বর্জ্য দূর করতে মধুজলকে সবচেয়ে কার্যকর বিষনাশক পানীয় মনে করা হয়। শরীরের বিষাক্ত পদার্থ দূর করে হজমে সাহায্য করে। মধুজলের সঙ্গে সামান্য লেবু মিশিয়ে খেলে মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং শরীরের বিষাক্ত পদার্থ আরও ভালোভাবে দূর করে।
